(ক্লাস এইটে হঠাৎ কবিতার ভূত মাথায় চাপল আমার। অবশ্য ঐ সময়ে এমন কোন ভূত ছিল না যা আমার মাথায় ছিল না! যাই হোক ছন্দে ভরা অনেক ছেলেমানুষী লেখা লিখে ফেলেছিলাম। কী ছিল না তার মধ্যে--প্রেম, প্রকৃতি, পূজা, বিদ্রোহ, হতাশা! আজ অনেকদিন পর হঠাৎ সেগুলো চোখে পড়ল। পড়ে বুঝলাম, যে আবেগ নিয়ে ওগুলো লিখেছিলাম, এখনও ঠিকঠাক সেই আবেগ অনুভব করতে পারি। সেখান থেকেই দুটি তুলে দিলাম)
***
টুটে যাক আগল যত,
বিস্ময়ে সব দেখুক চেয়ে
আমার মাঝে রণের সাজে
ক্রোধের আগুন চলছে বেয়ে!
থাকব না আর শান্ত সরল
পিয়ে আকণ্ঠ ক্রোধের গরল
আঘাত পেয়ে মরার আগে-
আঘাত করতে যাব ধেয়ে!
ক্ষতি হয় হোক রে ক্ষতি
বের হবে তেজের জ্যোতি
স্বকীয়তা সঁপে আপন,
মানব না আর কোনো নতি।
চিরে যাক বক্ষ আমার
সভয়ে সব দেখুক চেয়ে
বক্ষমাঝে সকাল-সাঁঝে
কীসের আগুন চলছে বেয়ে!
বেজে যাক যুদ্ধের বীণ
আসিয়াছে যুদ্ধের দিন
অঙ্গার হোক রে মর্ম
তাই হবে রণের বর্ম
প্রতিরোধ করব আজি অস্ত্রেরই ভীষণ ঘায়ে!
মরি যদি হোক রে মরণ!
হবে না আর অন্তঃক্ষরণ
দীপ্ত হয়ে মরব আজি
তিলে তিলে মরার চেয়ে!
খুলে যাক কণ্ঠ আমার
অবাক ভীরু থাকুক চেয়ে
সংগ্রামেরই সংগীত আমি
গাবই গাব, যাবই গেয়ে!
[সারাদেশে জঙ্গি হামলা ও বিচারকদের উপর আক্রমণে ক্ষুব্ধ হয়ে লেখা!]
***
খুঁজেছ আমায় ব্যগ্র হয়ে
ব্যাথার আঘাত বিরহ সয়ে
এলাম যবে তোমার কাছে
আমায় তুমি চিনলে না!
এই তুমি মোর নামটি ধরে
গেয়েছ যে গান, পাবার তরে
গাইলাম যবে সেই গান আমি,
আমার সে গান শুনলে না!
এই আমাকে জয়ের লাগি
আঁকলে ছবি প্রহর জাগি
সমুখে যবে এলাম তোমার
আমায় তুমি জিনলে না!
[ছাইপাশ! ছাইপাশ! ছাইপাশ!]
***
টুটে যাক আগল যত,
বিস্ময়ে সব দেখুক চেয়ে
আমার মাঝে রণের সাজে
ক্রোধের আগুন চলছে বেয়ে!
থাকব না আর শান্ত সরল
পিয়ে আকণ্ঠ ক্রোধের গরল
আঘাত পেয়ে মরার আগে-
আঘাত করতে যাব ধেয়ে!
ক্ষতি হয় হোক রে ক্ষতি
বের হবে তেজের জ্যোতি
স্বকীয়তা সঁপে আপন,
মানব না আর কোনো নতি।
চিরে যাক বক্ষ আমার
সভয়ে সব দেখুক চেয়ে
বক্ষমাঝে সকাল-সাঁঝে
কীসের আগুন চলছে বেয়ে!
বেজে যাক যুদ্ধের বীণ
আসিয়াছে যুদ্ধের দিন
অঙ্গার হোক রে মর্ম
তাই হবে রণের বর্ম
প্রতিরোধ করব আজি অস্ত্রেরই ভীষণ ঘায়ে!
মরি যদি হোক রে মরণ!
হবে না আর অন্তঃক্ষরণ
দীপ্ত হয়ে মরব আজি
তিলে তিলে মরার চেয়ে!
খুলে যাক কণ্ঠ আমার
অবাক ভীরু থাকুক চেয়ে
সংগ্রামেরই সংগীত আমি
গাবই গাব, যাবই গেয়ে!
[সারাদেশে জঙ্গি হামলা ও বিচারকদের উপর আক্রমণে ক্ষুব্ধ হয়ে লেখা!]
***
খুঁজেছ আমায় ব্যগ্র হয়ে
ব্যাথার আঘাত বিরহ সয়ে
এলাম যবে তোমার কাছে
আমায় তুমি চিনলে না!
এই তুমি মোর নামটি ধরে
গেয়েছ যে গান, পাবার তরে
গাইলাম যবে সেই গান আমি,
আমার সে গান শুনলে না!
এই আমাকে জয়ের লাগি
আঁকলে ছবি প্রহর জাগি
সমুখে যবে এলাম তোমার
আমায় তুমি জিনলে না!
[ছাইপাশ! ছাইপাশ! ছাইপাশ!]
